ট্যাব এস৭ প্লাসে থাকবে ১০০৯০ এমএএইচ ব্যাটারি

২১ জুন, ২০২০ ০২:৪৩  
আগামী ৫ আগস্ট একাধিক ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করবে স্যামসাং। নোট ২০ সিরিজ, গ্যালাক্সি ফোল্ড ২ এবং গ্যালাক্স জেড ফ্লিপ ফাইভজি ডিভাইসের পাশাপাশি উন্মোচন করা হবে পরবর্তী ফ্ল্যাগশিপ ট্যাবলেট ডিভাইস। খবর জিএসএম এরিনা। তবে সবথেকে আলোচিত বিষয় থাকতে পারে ট্যাবলেটটি শক্তিশালী ব্যাটারি। থাকবে ১০ হাজার ৯০ এমএএইচ ব্যাটারি। ট্যাব এক্স৭ প্লাস মডেলের এই ডিভাইসটির কয়েকটি সার্টিফিকেশন ডকুমেন্ট ও ছবি থেকে এই তথ্য প্রকাশ পেয়েছে। ডিজাইনের দিক থেকে গত বছরের ট্যাব এস৬ এর মতোই নতুন এই ট্যাব। এর পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। সাথে থাকছে এস-পেন। ট্যাব এস৭ এবং ট্যাব এস৭ প্লাসের মধ্যে প্রধান পার্থক্য হবে এর আকারে। ট্যাব এস৭ এ ১১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে এবং এস৭ প্লাসে ১২.৩ অথবা ১২.৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগস ৮৬৫ চিপসেট। সাথে থাকবে ফাইভজি সুবিধা। এস৭ ট্যাবে ব্যবহার করা হবে ৭৭৬০ এমএএইচ ব্যাটারি। ডিবিটেক/বিএমটি